চাঁদপুরে বাসের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক : চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন সম্পর্কে মা-ছেলে। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান (৮)।
শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকায় কর্ডোভা পরিবহনের একটি বাস সামনে থেকে সিএনজিটিকে চাপা দিলে এর পাঁচ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে চারজনের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
Related News
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More



Comments are Closed