দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটস্থ দক্ষিণ ছাতকবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট-এর ২০১৯-২০২০ সালের কমিটি গঠন করা হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক সমিতির সাবেক সভাপতি নাসিম হোসেইন, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক সমিতির সাবেক সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়া, এডভোকেট রাজ উদ্দিন ও অধ্যক্ষ আখলাকুর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি হলেন- আলী আমজাদ, সহ-সভাপতি তানভীর আহমদ জুয়েল, জুয়েল আহমদ, সজিব হোসেন বাবুল ও আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শামছু উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, রাসেল আহমদ, সৈয়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ওলিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ দিপু, আবুল কাশেম, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান সুজন ও বাবুল আহমদ, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম।
উক্ত কমিটিকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশন দেওয়া হয়।
Related News
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ীRead More



Comments are Closed