ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় রিক্সা চালক নিহত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহবাজ মিয়া (১৮) নামের এক রিকশা চালক নিহত হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিকশা চালক শাহাবাজ বিশ্বনাথ উপজেলার খারজান গ্রামের নাহার মিয়ার ছেলে।
আহত হয়েছেন মোটরসাইকেল চালক উপজেলার মোবারকপুর গ্রামের ফয়েজ মিয়া (২২) সহ রিকশার যাত্রী অজ্ঞাতনামা আরো ২ মহিলা।
বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাজা মিয়া দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়ালাবাজারের দিকে আসা (সিলেট-ল-১২-২৮৮৭) মোটরসাইকেলের সাথে গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের সামনে একটি ইঞ্জিন চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিকশা চালক নিহত হয়। আহত হয় মোটর সাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা আরো তিনজন।
তিনি আরো জানান, মোটরসাইকেলের চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ধারণ করা হচ্ছে মহাসড়কে হঠাৎ করে ইঞ্জিন চালিত রিকশাটি ঘূরানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত চালকের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed