Main Menu

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক সম্রাট জিতু নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকার বাসিন্দা ‘মাদক সম্রাট’ মুজিবুর রহমান জিতু (২৮) পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার রায়শ্রী গ্রামের কালাম ব্রিক্স এলাকায় একটি বাড়িতে এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পুলিশ জানায়, মুজিবুর রহমান জিতু, শিপন আহমদ শিপুসহ শহরের ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী একটি চক্র’ ওই পরিত্যক্ত বাড়িতে ‘মাদক বিক্রি’ করে আসছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় মৌলভীবাজারের ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর ‘গুলি চালায়’। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শিপুসহ অন্যরা পালিয়ে যায়। তবে মুজিবুর রহমান জিতু গুলিবিদ্ধ হয়ে পুলিশের হাতে ধরা পড়েন। এসময় পুলিশ একটি পাইপ গান ও কয়েকশ’ পিস ইয়াবা ‘উদ্ধার করে’।

Manual2 Ad Code

পুলিশ বলছে, ‘মাদক ব্যবসায়ীদের’ গুলিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মুমিন উল্লাহ, কনস্টেবল কবির আহমদ ও সোহেল মিয়া আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক বলেন, ‘শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এ খবরে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে মুজিবুর রহমান জিতু ও সহযোগী শিপন আহমদ শিপু গুলি করে। এ সময় ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে জিতু আহত হয়। তাকে উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে।’

পুলিশ জানায়, ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ মুজিবুর রহমান জিতুর বিরুদ্ধে ১২টি মাদকের মামলাসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code