Main Menu

জাফলংয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া এমসি কলেজের শিক্ষার্থী আকিকুর রহমান অণিকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের একদিন পর তার সন্ধান পান স্থানীয় ডুবুরিরা।

ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম নিখোঁজের মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে যান সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র অণিক। দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে নামলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান তিনি।

এমসি কলেজ শিক্ষার্থী অণিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা দলা মিয়ার ছেলে এবং সিলেট এমসি কলেজের অনার্স (২য়) বর্ষের ছাত্র। তিনি বর্তমানে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বসবাস করতেন।

Manual6 Ad Code

এদিকে অনিকের মরদেহটি উদ্ধারের পর তা তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code