Main Menu

সিলেটে ১৪৫ পিস ইয়াবাসহ ২ যু্বক আটক

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে র‌্যাবের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ’র নেতৃত্বে অভিযান চালিয়ে স্থানীয় ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলো-নগরী শেখঘাট নবাব রোডের বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে রেজওয়ান আহমদ (২৫) ও গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল এলাকার নিতাই চন্দ্র কর’র ছেলে ওসমানী মেডিকেল কলোনী পিডাব্লিউডি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা সাগর কর (২৭)। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

Manual8 Ad Code

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code