Main Menu

জাবিতে জয়পুরহাট জেলা সমিতির কমিটি গঠন

Manual4 Ad Code


জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়া মঞ্চে সমিতির সাবেক ও বর্তমান কমিটির সদস্য ও নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ৩১ সদস্য বিশিষ্ট নতুন এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী সাবলুর রহমান পিয়াসকে সভাপতি এবং ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী মাহাবুব মোর্শেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

২০১৯-২০ সালের জন্য নবগঠিত এই কমিটি এক বছর মেয়াদের জন্য কার্যকর থাকবে।

কমিটি ঘোষণার পর সদ্য বিদায়ী সভাপতি আতিকুর রহমান নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নতুনদেরকে সহায়তার জন্য সবাইকে আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি সাবলুর রহমান পিয়াস বলেন, ‘বিগত সভাপতিগণ যেভাবে সুন্দরভাবে তাদের কাজ চালিয়েছেন, আমিও তাদের পথ ধরে জেলা সমিতিকে পরিচালনা করে জেলা সমিতির অগ্রগতির জন্য কাজ করে যাবো।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ বলেন ‘সাংস্কৃতিক রাজধানীখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই জেলা সমিতির মাধ্যমে আমাদের জয়পুরহাট জেলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে সারাদেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত রেখে সফলভাবে পথ চলতে চাই। এক্ষেত্রে সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Manual4 Ad Code

নবগঠিত কার্যকরী কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আসিফা সুলতানা আশা ,আসিফ ইকবাল,তামান্না হান্নান। যুগ্মসাধারন সম্পাদক মাহাবুবা আক্তার মনি, ইমরান হোসেন সেতু, সাগর। সাংগঠনিক সম্পাদক টগর দেবনাথ, মেহেতাব নিগার মিম, আব্দুর রহমান।

Manual1 Ad Code

এছাড়াও দপ্তর সম্পাদক নুহু আলম,উপ-দপ্তর ফিরোজ আল মামুন, প্রচার সম্পাদক আসিফ আল-মামুন, উপ প্রচার সম্পাদক শাহাদত জামান রুকু, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, সংস্কৃতি বিষয়ক উপ সম্পাদক সিরাজম মুনিরা, ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ ও সাবেরিন বিনতে রহমান, কোষাধ্যক্ষ সামসুল ইসলাম ও রুহুল আমিন।

উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষার্থীর উদ্যোগ ও একনিষ্ঠ চেষ্টায় জয়পুরহাট জেলা ছাত্র কল্যান সমিতি কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠাকালীন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অনিক কুমার, তাহিদু টগর রহমান, শিবলি সাদিক, মাহাবুবুর রহমান।

Manual7 Ad Code

সংগঠনাটির সূচনালগ্ন থেকে বিভিন্ন সময়ে দূর্যোগ ও ত্রাণ সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান, ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ সংবর্ধনাসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code