সুনামগঞ্জে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পুকুরে ডুবে সিয়াম আহমদ ছয় বছরের এক শিশু মারা গেছে।
শুক্রবার সদর উপজেলার গৌরারং ইউনিযনের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম সদর উপজেলার লালপুর গ্রামের মিজানুর রহমানেসর ছেলে।
নিহতের পিতা মিজানুর রহমান জানান, পরিবারের সবার অগোচরে শুক্রবার সকালে লালপুর নিজ বাড়ির পুকুরের পানিতে খেলার ছলে নেমে যায় শিশু সিয়াম।
পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়া পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্ষাকাল নিকটপ্রায় তাই প্রতিটি পরিবারের লোকজনকে সতর্ক থাকতে হবে যেন পরিবারের শিশুরা বাড়ির আশে পাশে থাকা পুকুর, খাল, হাওর বা নদীতে একা যেতে না পারে। তিনি আরো বলেন পারিবারিক সচেতনতাই পারে এমন অকাল মৃত্যু ঠেকাতে।
Related News
সুনামগঞ্জে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়া আসামি হাতকড়াসহ লাইভে!
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাতির মামলার একRead More
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More



Comments are Closed