Main Menu

জেলা বিএনপির কার্যকরী কমিটির সভা ৫ মে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা আগামী ৫ই মে রোজ রবিবার বিকেল ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক।

উক্ত সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা শাখার আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

Share





Related News

Comments are Closed