সিলেট মহানগর শিক্ষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরীর দি এইডেড হাই স্কুলের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর শিক্ষক সমিতির সচিব মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় ও সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সচিব ও সিলেট জেলার সাবেক সভাপতি এএইচএম ইসরাইল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষক সমিতির সচিব শমসের আলী।
সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। সরকার যখন এ ব্যাপারে ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হচ্ছিল তখন আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের গেজেট প্রকাশ করা হয়। যা পরবর্তী সময়ে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের ফলে স্থগিত করা হয়। এরপর ফের বিষয়টি ফের উঠে আসলে শিক্ষা সচিব তা প্রত্যাহার করে নেন। কিন্তু, গত ১৫ এপ্রিল শিক্ষক সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে কোনোরূপ আলোচনা ছাড়াই অতিরিক্ত ৪ শতাংশসহ মোট ১০ শতাংশ কর্তনের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে লিখিত আদেশ প্রদান করেন। এই প্রজ্ঞাপন দ্রুত বাতিলের দাবি জানান বক্তারা। সেইসঙ্গে সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানানো হয়।
এছাড়া সভায় আগামী ২৮ এপ্রিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে একাত্নতা প্রকাশ করেন এবং কর্মসূচি বাস্তবায়নে মহানগর শিক্ষক সমিতির সকল শিক্ষকদের সহযোগিতার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেদ নুরুল হোসেন, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিন, উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ।
সভা শেষে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন যোগদানকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রশিদ আহমদ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকম আব্দুজ জাহির, সাহেবের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খালেদা বেগম, হাজী রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুর্শেদা রহমান। বিজ্ঞপ্তি
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed