Main Menu

উবারের বাইক দূর্ঘটনায় ভার্সিটি ছাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। তিনি অ্যাপসভিত্তির রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবাবের বাইকের আরোহী ছিলেন।

জাতীয় হৃদরোগ হাসপাতালের সামনে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, শ্যামলীর বাসা থেকে বাইকে করে লাবণ্য ব্র্যাক ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন। পথে হৃদরোগ হাসপাতালের পাশের রাস্তায় দুর্ঘটনাকবলিত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে তার সন্ধান এখনও পাইনি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাও বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

লাবণ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শ্যামলী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের হরিপুরে।

শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলাম জানান, লাবণ্য অ্যাপভিত্তিক সার্ভিস উবারের একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

Share





Related News

Comments are Closed