প্রবীণ হোমিও চিকিৎসক দূর্গেশ চন্দ্র আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ হোমিও চিকিৎসক নগরীর জেলরোডস্থ সোনার বাংলা হোমিও হলের স্বত্ত্বাধিকারী ডা. দূর্গেশ চন্দ্র চক্রবর্তী আর নেই।
গত সোমবার (২২ এপ্রিল) রাত পৌনে নয়টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে দেবাশীষ চক্রবর্তী সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান, ছোট ছেলে দীপক চক্রবর্তী সিভিল ইঞ্জিনিয়ার, বড় মেয়ে
দীপা রানী চক্রবর্তী শিক্ষিকা ও ছোট মেয়ে সঞ্চিতা চক্রবর্তী কাজী জালাল উদ্দিন গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য।
উল্লেখ্য প্রয়াত ডা. দূর্গেশ চন্দ্র চক্রবর্তী নগরীর কুমারপাড়াস্থ রীনা হোমিও নিকেতনের ডা. রিপন চক্রবর্তীর বড় জেঠা।
ডা. দূর্গেশ চন্দ্র চক্রবর্তীর শেষকৃত্য ২২ এপ্রিল রাতে নগরী চালিবন্দর শ্মশান ঘাঁটে সম্পন্ন হয়। এ সময় তার আত্মীয়স্বজন, ডাক্তার, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অন্যান্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ডা. রিপন চক্রবর্তী। বিজ্ঞপ্তি
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed