জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহন
বৈশাখী নিউজ ডেস্ক: ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিলেট মহানগর আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। এ নিয়ে চাঞ্চল্যকর মামলাটিতে মোট দুজন সাক্ষী সাক্ষ্য দিলেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার।
সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত।
এর আগে সকালে কড়া নিরাপত্তায় ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট আসামি করা রয়েছে ছয়জনকে।
আইনজীবীরা জানান, মামলাটিতে সাক্ষ্য দেবেন মোট ৫৬ জন।
এর আগে ২১ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More



Comments are Closed