সিলেটে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে নববধূ খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পারিবারিক কলহের জের ধরে সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ায় রাজনা চৌধুরী (২০) নামের এক নববধূ খুন হয়েছেন। তার বাড়ি নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামে।
নিহতের স্বামী সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি চালক লক্ষণ দাস ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। লক্ষণের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
পুলিশের একটি সূত্র জানায়, কলাপাড়ার হাজী ফজলুল হকের বাসায় ভাড়া থাকতেন এই দম্পত্তি। গত ৪ এপ্রিল এই বাসায় উঠেন তারা। মাস খানেক আগে তারা প্রেম করে বিয়ে করেন বলে জানিয়েছে ওই সূত্র।
নিহতের পরিবারের অভিযোগ, কথা কাটাকাটির জের ধরে রাজনাকে হত্যা করেছে তার স্বামী। রবিবার রাতেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। সোমবার বেলা আড়াইটায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
রাজনার বাবা সুভাষ চন্দ্র চৌধুরীর অভিযোগ, মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে তার মেয়েকে হত্যা করেছে লক্ষন। তিনি জানান, রবিবার রাতে রাজনা ও লক্ষণের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই তার মেয়েকে হত্যা করা হয়েছে। এ সময় আমি বাসায় থাকলেও রাজনার মা হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে আমি দেখি ঘরের দরজা খোলা এবং লক্ষণ বাসায় নেই। পরে মেয়ের কক্ষে গিয়ে মেয়েকে ডাকাডাকি করলেও মেয়ে কোনো সাড়া দেয়নি।
এরপর দুপুরের দিকে আমার স্ত্রী হাসপাতাল থেকে এসে মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারকালে ঘটনাস্থলে উপস্থিত মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে রাজনাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed