হাঁটতে পারা রোবট তৈরি করলো শাবি
শাবি সংবাদদাতা: দেশে প্রথম হাঁটতে পারা নতুন রোবট তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী।
শনিবার (২০ এপ্রিল) ‘সাস্ট টেক ফেস্ট’ এ রোববটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিশ্ববিদ্যালয়ের ‘ফ্রাইডে ল্যাব’ এর পাঁচ তরুণ শিক্ষার্থী এই রোববটি তৈরী করেছেন। এই রোবটে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডিভিশন। ‘লি’ নামের এই রোবট পায়ে হাঁটতে পারবে বলে দাবি করেছেন তারা, যা দেশের প্রথম।
ফ্রাইডে ল্যাবের টিম লিডার হিসেবে আছেন শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী নওশাদ সজীব। তিনি এছাড়া টিমের অন্যান্য সদস্যরা হলেন স্থাপত্য বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রুপক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামিউল ইসলাম ও জিনিয়া সুলতানা জ্যোতি।
টিমের সদস্য মেহেদী হাসান রুপক রোবটের কাঠামো ডিজাইনে করেছেন। টিমের আরেক সদস্য সাইফুল ইসলাম বলেন, আগের যে রোবট (রিবো) তৈরি করা হয়েছিল সেটা হাঁটাচলা করতে পারে না। আমরা চেয়েছিলাম এমন একটি রোবট তৈরি করতে যেটা হাঁটাচলা করতে পারে। বাংলা স্বরবর্ণ থেকে হারিয়ে যাওয়া একটি লিপি হল লি । যা দেখতে ৯ এর মত ছিল। এ বর্ণটিকে স্বরণে রাখতে রোবটটির নামকরণ করা হয়েছে রোবট-লি।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed