Main Menu

পদ্মা নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী জিম (১৭), বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন (৯) ও মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিপ্রা (১২)।

এদের মধ্যে জীম ও এশা মীরগঞ্জ ভানুকর গ্রামের জিল্লুর মেয়ে ও শিপ্রা জিল্লুর ভাই শহীদুলের মেয়ে।

বাঘা থানার ওসি মহাসিন আলী জানান, মীরগঞ্জ বিওপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে পদ্মা নদীতে তারা গোসল করতে যায়। পানিতে নামার পর এশা ও শিপ্রা ডুবে যায়। তাদের বাঁচাতে গিয়ে জিমও ডুবে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল জাজিরা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed