Main Menu

সিলেটে ইজতেমা বন্ধের দাবিতে স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোণায় ইজতেমা বন্ধের দাবিতে ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সিলেটের সর্বস্তরের ওলাময়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসমানদের পক্ষে সিলেট জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার বরাবরে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

স্মালিকলিপিতে উলামায়ে কেরাম উল্লে­খ করেন, ভারত উপমহাদেশে সুচীত ও দারুল উলুম দেওবন্দের শীর্ষ ওলামাদের তত্তাবধানে পরিচালিত দ্বীন ইসলামের দাওয়াতী কাফেলা ‘তাবলীগ’ এর মাধ্যমে এর সদস্যরা পুরো বিশ্বব্যাপী তাবলীগের মেহনত করে আসছে। দীর্ঘদিন থেকে বালাদেশেও এ নিয়মেই কাফেলার কাজ চলে আসছে। কিন্তু বিগত ৪-৫ বছর থেকে কিছু বিপদগামী লোক মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এই কাজের কর্তৃত্ব নিজ আয়ত্বে নেয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে বিশ্বব্যাপী মুসলমানদের দাওয়াতী কাফেলায় ভাঙন ও দলীয়করণ সৃষ্টি হয়েছে। আর এরই ফলশ্র“তিতে বাংলাদেশের তাবলীগী মারকায কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমা মাঠে রক্তপাত এবং প্রাণহানীর মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। আমাদের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বদিকোণায় ঐ সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল জেলা ইজতেমা আহবান করেছে। আমরা সিলেটের উক্ত ইজমেতায় বিশৃঙ্খলার আশংকা করছি।
সিলেট হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) সহ আলীম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের আবাসভূমি। এই ভূমিকে শান্ত রাখতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কথিত ইজতেমা বন্ধের জন্য সহযোগিতা কামনা করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওলিউর রহমান, খতিব মাওলানা মোস্তাক খান, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি হাবিব আহমদ শিহাব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট তাবলীগ জামাতের উপদেষ্টা তৈয়বুর রহমান, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম, পাঠানটুলা জামে মসজিদের ইমাম-খতিব ও জালালাবাদ ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল­াহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ওবায়দুল­াহ, মাওলানা শাহিরুজ্জামান, ঝেরঝেরিপাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হারুনুর রশীদ, ভার্থখলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

Share





Related News

Comments are Closed