শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বিশারত আলী বিশু (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত বিশু শিবগঞ্জ উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার তৈমুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে, শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পিঠে গুলি লেগে গুরুতর আহত হয় বিশু। সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার সময় ১৬৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় তার মৃত্যু হয়। বিশুর লাশ সেখানে ফেলে রেখে সহযোগীরা পালিয়ে আসে।
শনিবার সকালে স্থানীয়রা একটি ধানক্ষেতে বিশুর লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি তিনি শুনেছেন।
স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, তারাপুর মোড়লপাড়া এলাকার মানিক চৌকিদারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে বিশুর লাশ পাওয়া গেছে। সে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed