ময়মনসিংহে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদরের আলালপুরে ট্রাকের ধাক্কায় চালকসহ দুটি সিএনজি অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, তারাকান্দা থেকে ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। আলালপুরে পৌঁছালে ট্রাকের এক চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed