পাঁচতলা ভবন থেকে প্রেমিক যুগলের লাফ!
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের থানা রাস্তার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে সোমবার রাত সাড়ে ৮টায় লাফিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দুই কিশোর প্রেমিক যুগল। যারা নিজেদের একে-অন্যে রোমিও জুলিয়েট নামেই ঢাকে।
তাদের উদ্ধার করে শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।
এই প্রেমিক জুটির একজন হলো- চট্টগ্রামের বোয়ালখালী থানার শাকছড়া এলাকার আবু মুসার ছেলে শাকিল মোর্তজা অভি ওরফে রোমিও (১৭) এবং অপরজন হলেন- উখিয়ার কোর্টবাজারের সাইফুল ইসলামের মেয়ে ইসরাত জাহান ওরফে জুলিয়েট (১৪)। তারা উভয়ই কক্সবাজার শহরের থানা রাস্তার মাথার ওই ভবনে পরিবারের সাথে ভাড়া থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক স্বজন জানান, একই ভবনের পাশাপাশি ফ্লাটে থাকায় ইশরাত ও অভির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অপ্রাপ্ত বয়স থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা তাদের অভিভাবকরা মেনে নিতে পারেননি। এ নিয়ে উভয়েই নিজ নিজ পরিবার থেকে বাধা ও বঞ্চনা সইতে হতো।
ওই স্বজন জানান, অভি কক্সবাজার কেজি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। ফলাফল আসার পর তাদের পরিবার বসে একটা সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। কিন্তু কেন তারা এক সাথে আত্মহত্যার চেষ্টা করেছে তা জানাতে পারেননি তিনি।
ভবনের এক বাসিন্দা জানান, তারা একে অন্যজনকে রোমিও জুলিয়েট বলে ডাকে। সবার কাছে তারা রুমিও জুলিয়েট হিসেবেই পরিচিত। অপ্রাপ্ত বয়সে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যা তাদের অভিভাবকরা মেনে নিতে পারেননি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, কি কারণে দুই কিশোর-কিশোরী ছাদ থেকে লাফিয়ে পড়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
প্রেমে বাধা ও বঞ্চনা বা পরিবারের অমতের কারণে এই জুটি পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্থানীয় এবং প্রতিবেশিরা এমনটি জানালেও দুই পরিবারের দাবি, ভবনের ছাদে খেলতে গিয়ে রেলিং না থাকায় তারা পড়ে গেছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ছাদে রেলিং দেয়া রয়েছে।
Related News
সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ওRead More
চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে মৃত ৩৯, বিপর্যস্ত ৯ লাখ ২৮ হাজার মানুষ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড়ধসেRead More



Comments are Closed