Main Menu

বিশ্বনাথে দুর্ধর্ষ ডাকাতি লুট, আহত ২

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সাবসেন গ্রামের মিছির আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে টাকা, সোনার গয়না লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় মিছির আলী (২৮) ও তার বড় ভাই শওকত আলী (৩৫) আহত হন।

মিছির আলীর ভাষ্য অনুযায়ী, রাত পৌনে ৩টায় ১০-১২ জনের হাফপ্যান্ট ও গেঞ্জি পরিহিত সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। কয়েকজনের ছিল মুখোশ পরা। ঘরের অন্ধকারে তারা বলতে থাকে আমরা থানা থেকে এসেছি। তোমাদের যা যা আছে, বের করে দাও। ঘরে আলো জ্বললে দেখি ওরা ডাকাত। আমরা বাঁধা দিতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমি ও আমার ভাইকে আঘাত করে। ডাকাতরা আমাদের ৫টি মোবাইল ফোন, ৫ ভরি সোনার গয়না ও কিছু নগদ টাকা লুটে নেয়। খবর পেয়ে গ্রামের লোকজন ছুটে আসলে গুলি ছুড়তে ছুঁড়তে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed