সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় ‘অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা’ বন্ধে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে বাগবাড়ি এলাকার পেট্টোল-ডিজেল বিক্রয় প্রতিষ্ঠান মের্সাস এইচ এন্টার প্রাইজ-কে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকার অপরাধে পাঁচ হাজার টাকা এবং নিয়ম না মেনে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে প্রমা গ্যাস হাউস-কে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, ‘নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখলাম- বেশ কিছু সিলিন্ডার গ্যাস বিক্রয় প্রতিষ্ঠান অগ্নি নির্বাচক যন্ত্র ব্যবহার করছে। নিয়মিত মোবাইল কোর্টের কারনে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে।’
তবে অবৈধ সিলিন্ডার ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed