সিলেট গ্যাসফিল্ডের এমডির মৃত্যুূতে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের এমডি প্রকৌশলী লুৎফুর রহমানের মৃত্যুর ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) রাতে নিহতের ছেলে গালিব ইয়াসার রহমানের দাখিলকৃত অভিযোগে থানায় অপমৃত্যুর মামলা করা হয়।
মামলার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার তদন্তে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত গ্যাস ফিল্ড এলাকায় তদন্ত কার্যক্রম চালান তারা। তবে তদন্তের স্বার্থে এখনই তারা কিছু বলতে চাইছেন না।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, এ ঘটনায় বুধবার রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে গালিব ইয়াসার রহমানের দাখিলকৃত অভিযোগে অপমৃত্যুর মামলা করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গ্যাসফিল্ড এলাকায় তদন্ত চলছে।
প্রসঙ্গত, বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হরিপুরের গ্যাসফিল্ডের বাংলো থেকে লুৎফুর রহমান (৫৫)-এর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) লুৎফুর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০টায় অফিসে না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসায় লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
গ্যাসফিল্ডের বাসভবনে লুৎফুর একা বসবাস করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকেন।
লুৎফুর রহমানের বাড়ি ময়মনসিংহ। ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাসফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মঈনুল জাকির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার পরপরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত গ্যাস ফিল্ড এলাকায় তদন্ত কার্যক্রম চালিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেটের হরিপুর গ্যাসফিল্ডের বাংলো থেকে লুৎফুর রহমান এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed