সুনামগঞ্জে ৩ কোটি টাকার কয়লা ও চুনাপাথর জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সহ বিভিন্ন সীমান্তপথে বিনাশুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা সোয়া ৩ লাখ কেজি ভারতীয় কয়লা ও সাড়ে ৩ হাজার ঘনফুট চুনাপাথর জব্দ করেছে বিজিবি।
জব্দকৃত কয়লা ও চুনাপাথরসহ চোরাই মালামালের মুল্য প্রায় ৩ কোটি টাকা।
বৃহস্পতিবার বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুর সহ বিভিন্ন সীমান্ত পথে বিনাশুল্কে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা ২০১৮ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ১০ এপ্রিল বুধবার পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৯২০ কেজি কয়লা জব্দ করা হয়। একই সময়ে ৩ হাজার ৪০৯ ঘনফুট চুনাপাথর জব্দ করা হয়।
জেলার তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, চারাগাও ও বীরেন্দ্রনগর বিওপির বিজিবির আওতাভুক্ত সীমান্ত পথ ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে একাধিক চোরাচালানী চক্র ওইসব কয়লা ও চুনাপাথর নিয়ে আসে।
জব্দকৃত এসব কয়লা চুনাপাথর সহ চোরাই মালামালের মুল্য প্রায় ২ কোটি ৯৪ লাখ ৯৯ হাজার ৪২৩ টাকা।
তিনি আরো বলেন, চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কয়লা-চুুনাপাথর সহ জব্দকৃত চোরাই মালামালের বিপরীতে ওই সময়ে বিজিবির পক্ষ থেকে ৪৪৩টি মামলা দায়ের করা হয়।
মামলা গুলোর মধ্যে চোরাই মালামালের মালিক সহ ২৪টি ও মালিকবিহিন অবস্থায় ৪১৯টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় তাৎক্ষণিক সময়ে ১৬ জন আসামীকে আটকের পর থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও ওইসব মামলায় এখানো পলাতক রয়েছে ১৫ জন আসামী।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed