ইবিতে বগুড়া জেলা কল্যাণের নবীন বরণ
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্র কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১টায় বগুড়া জেলা ছাত্রকল্যাণের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন নীলকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে।
লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিকুর রহমান ও শাহিদা শিমু সঞ্চালনায় এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো: আব্দুস সামাদ, প্রফেসর ড. এএসএম আয়নুর হক আকন্দ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মো: আব্দুস সবুর, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: সোহেল রানা, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল মালেক মিয়াসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে আগত বগুড়া জেলার নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed