লতিফ নুতন তৃতীয় মাত্রার সিলেট প্রতিনিধি
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক, কলামিষ্ট লতিফ নুতন জাতীয় দৈনিক তৃতীয় মাত্রায় যোগদান করেছেন। গত ৫ এপ্রিল পত্রিকার সম্পাদক রবীন সিদ্দিকী সাংক্ষরিত পত্রে তাকে সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
লতিফ নুতন বর্তমানে এশিয়ান টিভিতে কাজ করার পাশাপাশি প্রথম বেলা ২৪ ডট কমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক আব্দুল লতিফ নুতন ৯০ দশকের প্রথম দিকে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। ইতিপূর্বে সিলেট থেকে প্রকাশিত দৈনিক সবুজ সিলেট পত্রিকার সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আমেরিকা থেকে সম্প্রচারিত মিলিনিয়াম টিভি, ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের সূর্যোদয়, আমাদের অর্থনীতি, দৈনিক বর্তমান, দৈনিক মাতৃভূমি, দৈনিক রুপালী, বার্তা সংস্থা নিউজ মিডিয়াসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিকে কাজ করেছেন।
সাংবাদিক, কলামিষ্ট আব্দুল লতিফ নুতন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মছকাপুর গ্রামে জন্ম গ্রহন করেন। সংবাদ সংক্রান্ত ও বিজ্ঞাপনের জন্য তার সাথে ০১৭১১৩২৬০৯১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। ই-মেইল: lathifnotun@gmail.com
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed