সিলেটের ‘চেয়াম্যানদের’ শপথ ১৬ ও ১৭ এপ্রিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রাম্যানরা শপথ নিবেন আগামী ১৬ ও ১৭ এপ্রিল।
দক্ষিণ সুরমাস্থ আলমপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের স্থানীয় সরকার উপপরিচালক জাকারিয়া।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ৩৫টি উপজেলার মোট ১০৫ জন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথগ্রহন করবেন।
১৬ এপ্রিল সকাল ১১টায় সুনামগঞ্জের ৮টি উপজেলা ও বিকেল ৩টায় হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন।
পরদিন ১৭ এপ্রিল সকাল ১১টায় মৌলভীবাজার জেলার ৭ ও সিলেট জেলার ১২টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed