Main Menu

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ কার্যক্রম চলবে ১৩ মে পর্যন্ত।

ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন কিংবা বিগত ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়েছেন, তাদেরকে ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।

এসময় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার ও বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ফের শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (৮ এপ্রিল) বৈঠকে বসে নির্বাচন কমিশন। তবে সেই বৈঠক স্থগিত করা হয়। ১০ এপ্রিল আবার বৈঠকে বসবে ইসি।

Share





Related News

Comments are Closed