Main Menu

যে গ্রামে পুরুষের প্রবেশ নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: বিশাল একটি গ্রাম। যেখানে ৩০৩টি পরিবারের বসবাস। কিন্তু কোনো পুরুষ নেই। কি খুব অবাক হচ্ছেন। অবিশ্বাস্য মনে হলেও এমন একটি গ্রাম রয়েছে মিসরে, নাম সামাহা। গ্রামটির অবস্থান ইদফো শহর থেকে এটু দূরে। রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে দক্ষিণ মিসরে আসওয়ান শহর থেকে সামান্য দূরে।

দেশটির সরকার গ্রামটিকে বরাদ্দ করেছে বয়োবৃদ্ধা, বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য। কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে তৎক্ষণাৎ গ্রাম থেকে বের করে দেয়া হয়।

গ্রামটির চারপাশে কৃষিভূমি। সরকার এই ভূমিগুলো বরাদ্দ করেছে মহিলারা যাতে গবাদি পশু ও মুরগি পালন ও চাষাবাদ করে জীবন ধারণ করতে পারে। এসবই তাদের জীবিকার একমাত্র উপকরণ।

সৌদি গেজেট জানায়, গ্রামটির ৩০৩টি পরিবারে শুধু নারী ও মেয়ে শিশুর বাস। প্রত্যেক নারীকে একটি করে বাড়ি ও এক খণ্ড করে জমি বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহসামগ্রী ও কৃষি উপকরণ সরবরাহ করা হয়। তাদের স্বল্পমেয়াদি ঋণও দেয়া হয় কৃষিকাজের জন্য।

গ্রামের প্রধান তত্ত্বাবধানকারী হামদি আল কাশেফ বলেন, ‘গ্রামের প্রকল্পটি শুরু হয় ১৯৯৮ সালে। সে সময় কৃষি মন্ত্রণালয় শুধু তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের জন্য দুটি গ্রাম বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়।’

Share





Related News

Comments are Closed