Main Menu

মদ পানে রাবি’র দুই শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশী মদ পানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর।

নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুর্য রায় ও আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান। উভয়ই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

তুর্য রায় নগরীর মোন্নাফের মোড় এলাকার সাইফ টাওয়ারের ২১৪ নং রুমে থাকতেন। তার বাড়ি নীলফামারী জেলায়। আর মুহতাসিম রাফিদ খান নগরীর ভদ্রা এলাকার আল সাবিল টাওয়ারের ৪০৫ নং রুমে থাকতেন। তার বাড়ি খুলনায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গতকাল রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ সকালে তাদের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed