সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শনিবার সকালে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর তালতলা থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্টে এসে শেষ হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, আনসার মিয়া, জাবেদ আহমদ জীবন, আলতাফ হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ইফতি আহমেদ সুমিম, সালেক আহমদ খান, জাহাঙ্গীর হোসেন, শাহেদ আহমদ, জাহেদ আহমদ, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, আব্দুল্লাহ আল মামুন, দেলওয়ার হোসেন, সাইফুল ইসলাম উজ্জল, সাজ্জাদ হোসেন আরমান, শাহীন আহমদ, আশিকুর রহমান আশিক, মোস্তাক আহমদ, মনির মিয়া, নুরেশ আহমদ, ছয়ফুল হক, করিম মান্নান, মারুফ আহমদ, কামরুল হাসান, নাঈম হোসেন, রাহাত আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed