Main Menu

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো- সবুজবাগ ওহাব কলোনির বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে তাজউদ্দিন তুহিন (২০) ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল নেমান (১৭)।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নোমান ঢাকা ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এবং তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন জানান, বেলা ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল নোমান। নোমানের পেছনে বসা ছিল তুহিন। নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে বাসাবো ঢালে ছিটকে পড়ে তারা।

আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই হেদায়েত হোসেন।

Share





Related News

Comments are Closed