মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের পাঁচজন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৬৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিলেটের পাঁচ নেত্রী স্থান পেয়েছেন।
তারা হলেন- সহ সভাপতি পদে সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া চৌধুরী ও নারীনেত্রী পাপিয়া চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সিলেট ল’কলেজের সাবেক ভিপি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এড. রোকশানা বেগম শাহনাজ, সহ সাংগঠনিক সম্পাদক পদে সাবেক কাউন্সিলর আমেনা বেগম রুমি এবং সদস্য হয়েছেন সাবেক কাউন্সিলর সালেহা কবীর শেপি।
এর আগে গত ৩ এপ্রিল বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আফরোজা আব্বাস সভাপতি ও সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন।
এদিকে কেন্দ্রীয় মহিলা দলের কমিটিতে স্থান পাওয়ায় সিলেটের ৫ নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed