ধর্ষণে তৃতীয় শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণ মামলার আসামি ওসমান আলী ওরফে হামার (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (৩ এপিল) দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে ওসমানকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন প্রতিবেশী ষাটোর্ধ্ব ওসমান আলী। এতে ওই ছাত্রী সাতমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির মা বাদী হয়ে গত সোমবার (১ এপ্রিল) ওসমান আলীকে একমাত্র আসামি করে মিরপুর থানায় মামলা করেন। মামলার পর থেকে ওসমান গা ঢাকা দেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নওগাঁর মহাদেবপুরের ডাবুলি গ্রাম থেকে ওসমানকে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় আসামি ওসমানকে কুষ্টিয়ার মুখ্য মহানগর হাকিমের আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed