সাংবাদিক মাহফুজ উল্লাহ হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক মাহফুজ উল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আছেন।
এদিকে সাংবাদিক মাহফুজ উল্লাহকে দেখতে স্কয়ার হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মাহফুজউল্লাহর চিকিৎসার খোঁজ খবর নেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান। এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, শামা ওবায়েদসহ কয়েকজন নেতা সেখানে যান।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed