সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার রোগুমুক্তি, আশু সুস্থতা ও মুক্তি কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে দীর্ঘদিন কারারুদ্ধ হয়ে বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা ও দ্রুত মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা নাজির হোসেন ও মুফতি রায়হান উদ্দিন মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, আব্দুল্লাহ শফি শাহেদ, ওসমান গণি, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মাহফুজ আহমদ, কামরান আহমদ, রায়হান উদ্দিন রাজু, রাজন আচার্য্য, জেলা ও মহানগর ছাত্রদল নেতা আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব, জুবের আহমদ, হোসাইন আহমদ, আলী আকবর রাজন, দুলাল রেজা, ডা: শাকিলুর রহমান, রুবেল ইসলাম, তাজুল ইসলাম সাজু ও মাহবুবুল আলম সৌরভ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed