Main Menu

গ্যাসের মূল্য ও রেলের ভাড়া বৃদ্ধি বন্ধের দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী পরিচালনায় এক সভা ১লা এপ্রিল সোমবার বিকাল ৫টায় নগরীর তালতলস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গ্যাস সংযোগ বন্ধ রেখে নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির যে পায়তারা করা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক। বক্তারা এর তীব্র সমালোচনা করে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি ও ট্রেনের ভাড়া বৃদ্ধির যে পায়তারা করা হচ্ছে তা বন্ধ করা হউক। এ সকল খাতের দুর্নীতি বন্ধ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউক।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির জেলা সহ সভাপতি প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, আব্দুল কুদ্দুছ সরদার, সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, শ্যামল কপালী, শংকর ঘোষ প্রমুখ।

Share





Related News

Comments are Closed