সিলেটে বিএনপির অনশনের স্থান পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক : কারান্তরীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তির’ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ এপ্রিল অনুষ্টিতব্য সিলেট জেলা বিএনপির অনশনের স্থান পরিবর্তন করা হয়েছে।
এদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে শহীদ মিনারের পরিবর্তে রেজিস্টারি মাঠে অনশন অনুষ্ঠিত হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক এ তথ্য জানান।
উক্ত অনশন কর্মসূচি সফলের লক্ষে সিলেট জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed