সিলেটে হঠাৎ কালবৈশাখী, বিদ্যুৎ বিপর্যয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় হয়েছে রোববার বিবেলে। দিনভর ভ্যাপসা গরম থাকলেও বিকেল চারটার কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে। আকাশের কালো মেঘ ছুটতে শুরু করে দিক-বিদিক। হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিতে অনেকেই কাকভেজা হন। তবে এ বৃষ্টিপাত বেশিক্ষণ স্থায়ী ছিলনা। এরপর সন্ধ্যার দিকে আকষ্মিক ঝড়ো হাওয়া বয়ে গেছে নগরে।
নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়েও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে শিলাবৃষ্টিও হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এদিকে প্রথম ঝড়েই বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় সিলেটে। ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর গাছের ঢাল পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত সংযোগ। ফলে বেশ কয়েক ঘন্টা অন্ধকার থাকে পুরো নগরী। যদিও সন্ধ্যার পর কিছু কিছু এলাকায় বিদ্যুত সংযোগ স্বাভাবিক হয়। তবে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ এলাকা এখনও অন্ধকার রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী পারভেজ আহমদ বলেন, গাছের ডাল পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে যাওয়ায় বিকেল থেকে নগরীর কিছু এলাকা বিদ্যুতহীন ছিলো। তা সংস্কার করে বিদ্যুৎব্যবস্থা পুণরায় চালু করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঝড় শেষ হলে প্রকৃতপক্ষে কালবৈশাখী ঝড়ের গতিবেগ নির্ণয় করা যাবে। দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সোমবার সিলেটে সূর্য উদয় হবে ভোর ৫ টা ৪৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed