স্মার্ট সার্ভিস চালু করেছে স্যামসাং
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাচ্ছন্দে স্মার্টফোনের ব্যবহার নিশ্চিত করতে ক্রেতাদের জন্য স্মার্ট সার্ভিস চালু করেছে স্যামসাং।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যার আপগ্রেড বা হালনাগাদ, সফটওয়্যার ল্যাগিং ও ডিভাইস রিকোভারি সংক্রান্ত সেবার জন্য স্টোরে একজন ‘স্যামসাং সেলস এক্সপার্ট’ থাকবেন। এছাড়া সেবায় আরও থাকছে শতভাগ নির্ভুলভাবে হালনাগাদ ওএস, ওএসের বাগ ফিক্স, গতানুগতিক বিভিন্ন সমস্যা সমাধানে হালনাগাদ পদ্ধতির ব্যবহার, ফিচার যুক্ত করা, ইন্টারনেট সংক্রান্ত সমস্যার সমাধান এবং ওএস ক্র্যাশ সমস্যার সমাধানসহ আরও বেশ কয়েকটি সেবা।
স্যামসাং ডিভাইসের যেকোনো সফটওয়্যার সংক্রান্ত সেবার ওয়ান-স্টপ সমাধান হচ্ছে এই স্মার্ট সার্ভিস। নির্দিষ্ট কিছু স্টোরে এই সেবা দেয়া হবে।
দেশব্যাপী ১০০টিরও বেশি স্যামসাং আউটলেটে গ্রাহকরা এই সেবা উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় ব্যবহারকারীদের সর্বোচ্চ গ্রাহক সেবা দেয়ার চেষ্টা করি। এছাড়া সম্মানিত ক্রেতাদের জীবনকে আরও সহজ করতে আমরা সবসময় নতুন সেবা নিয়ে আসার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় আমরা স্মার্ট সার্ভিস চালু করেছি যাতে করে তারা তাদের ডিভাইস সংক্রান্ত সব সমাধান পেতে পারেন। স্মার্ট সার্ভিসের আওতায় আমাদের স্যামসাং স্টোরগুলোতে ক্রেতারা বিভিন্ন ধরনের সেবার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।’
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed