বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া একটি বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাদিজা বেগম (৪০), তার মেয়ে কামরুন্নাহার পলি (২০) ও বিশ্ববিদ্যালয় ছাত্র শহিদুজ্জামান শাকির (২৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, চৌমুহনীগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীতমুখী মাইজদীগামী সুগন্ধা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed