সিলেটে বিএনপির অনশন ৬ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী কারান্তরীন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেটে অনশন কর্মসূচি পালন করবে সিলেট জেলা বিএনপি।
আগামী ৬ এপ্রিল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক।
এ অনশন কর্মসূচিতে যোগদানের জন্য সিলেট জেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed