গুলশানে কাঁচাবাজারে আগুন, সব পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন।
শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
এর আগে সকাল ৬টার দিকে এই মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে।
ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও আশপাশের সাধারণ মানুষ কাজ করেছে।
দেবাশীষ বলেন, গুলশান ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও নতুন করে আগুনের কোনো সূত্র রয়েছে কি-না।
মালিক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, কাঁচা বাজারের ওই মার্কেটটিতে ৩৬০টি দোকান ছিল। সবগুলো দোকানই পুড়ে ছাই হয়ে গেছে।
অনেক ব্যবসায়ী জানিয়েছেন, ৮ মাস আগেও মার্কেটটিতে আগুন লাগে। দ্বিতীয় দফায় এই আগুন লাগায় তারা সর্বস্ব হারিয়েছেন।
ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগে তার সর্বস্ব পুরে যায়। এবারও আগুনে তার চারটি ক্রোকারিজের দোকান পুড়ে গেছে।
এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই বছরের ৩ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এতে এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অর্ধশতাধিক লোক।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed