বনানীর অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৭৩ জন।
শুক্রবার (২৯ মার্চ) সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আগুন লাগা ভবনটির সামনে দাঁড়িয়ে গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।
বনানীর ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এর পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একের পর এক লাশ উদ্ধার করা হয়।
ভবনটি যে নিয়ম ভেঙে বানানো সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে মুশতাক হোসেন বলেন, রাজউক অভিযোগ জানালে তারা উদ্যোগ নেবে।
অপর এক প্রশ্নের জবাবে মুশতাক হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ভবনটির মালিক প্রকৌশলী ফারুক হোসেন ও রূপায়ন গ্রুপ। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
প্রসঙ্গত, পুরান ঢাকার চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে অগ্নিকাণ্ডের পর ভবনটির দুই মালিককে আসামি করে মামলা হয় চকবাজার থানায়। তখনো পুলিশ মালিককে গ্রেপ্তারে ব্যর্থ হয়। পরে মালিক হাইকোর্ট থেকে জামিন নেন। ওই ঘটনায় নিহত হয়েছিলেন ৭১ জন।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed