স্মার্টফোন কারখানা বন্ধের ঘোষণা সনির
প্রযুক্তি ডেস্ক: জাপানি প্রতিষ্ঠান সনি জানিয়েছে, চীনের বেইজিংয়ের স্মার্টফোন কারখানা বন্ধ করতে যাচ্ছে এই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের স্মার্টফোন ব্যবসা এখন ক্ষতির মুখে রয়েছে। সামনের বছর থেকে এই খাতে লাভ ফিরিয়ে আনতে বন্ধ করা হচ্ছে কারখানাটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সনির দুর্বল খাতগুলোর একটি এখন স্মার্টফোন। চলতি মাসে শেষ হওয়া অর্থবছরে এই খাতে ক্ষতির পরিমাণ বলা হয়েছে ৮৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, চলতি মাসের শেষে এই কারখানায় উৎপাদন বন্ধ করা হবে। কারখানা বন্ধের কারণে কত সংখ্যক কর্মী চাকুরি হারাবেন তা নিয়ে কোনো মন্তব্য করেননি ওই মুখপাত্র।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed