Main Menu

গোপালগঞ্জে আগুনে পুড়ল ৯ দোকান

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরের একটি বাজারে আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৯ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাটিকামারী বাজারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, দিলীপ কুমারের কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে নয়টি দোকান পুড়ে যায়।

আগুনে ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Share





Related News

Comments are Closed