যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। ওয়াশিংটনের সিয়াটল শহরে স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ প্রধান জানান, বন্দুকধারীর গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে দুইজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপর পুরো এলাকা ঘিরে ফেলেছেন আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যরা। এছাড়া ওই এলাকায় জনসাধারণের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।
ওই বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে। এরপর সে রাস্তায় হেঁটে যেতে যেতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। সে একটি বাস লক্ষ্য করে গুলি চালালে ওই বাসের চালক গুলিবিদ্ধ হয়েছেন।
এরপর ওই হামলাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার এ ধরনের হামলার পেছনে সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, শহরের উত্তরে ওই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর-পূর্বদিকে স্যান্ড পয়েন্ট ওয়ের কাছ থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এর আগে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed