বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই নোটিশে বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যের ক্ষমতা বলে ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্বাবদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের ২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার জোরদার আন্দোলনের ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ থেকে। এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed