ওলামা দলের সভাপতি আব্দুল মালেক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক আর নেই। সোমবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে আব্দুল মালেকের বয়স হয়েছিল ৬৮ বছর।
এদিকে আজ (মঙ্গলবার) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ অংশ নেন।
শায়রুল কবীর খান আরও জানান, আজ বাদ আছর গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এদিকে আব্দুল মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবোরের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed