Main Menu

মুহিব আলীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: আরকুম শাহ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহ আরকুম আলী (রহ.) মাজার পরিচালনা কমিটির মুতওয়াল্লী মুহিব আলীর আরোগ্য কামনায় আরকুম শাহ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল সোমবার ধরাধরপুর আরকুম নগরস্থ মাজারে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মুহিব আলীর রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ আরকুম আলী (রহ.) মাজার মসজিদের ইমাম মোঃ মুকিত মিয়া।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত মুতওয়াল্লী মোঃ সুনাফর আলী, সহ সভাপতি মোঃ আহমদ হোসেন রেজা, কোষাধ্যক্ষ হাজী জয়নাল আহমদ, আরকুম শাহ শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, সহ সভাপতি সাহেদ আহমদ রুনু, সাধারণ সম্পাদক বিরহী লাল মিয়া, সিনিয়র সদস্য জমির আলী, দুলন মিয়া, বদরুল আলম তুহিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed